প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 27, 2026 ইং
ভেড়ামারায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩ :: থানায় অভিযোগ দায়ের

কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ জন আহত হন। বাদী নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় তাহার নিজস্ব জমি চাষ করতে ছিলেন এমতাবস্থায় বিবাদী ১. মোঃ মেজর আলী, পিতা-মৃত নূর বক্স শেখ, ২. মোঃ রশিদুল মালিথা, পিতা-মৃত জুমাত মালিথা, উভয় সাং-হরিপুর , জুনিয়াদহ, ভেড়ামারা,কুষ্টিয়া ৩. মোঃ কিরণ (১ নম্বর বিবাদীর জামাতা) পিতা -মোজাপ সাং- হাটখোলাপাড়া, মরিচা ইউনিয়ন, দৌলতপুর কুষ্টিয়া বিবাদীগণ আতর্কৃত ভাবে আমার উপর হামলা করেন, আমি যেন আমার সম্পত্তির চাষ না করি এবং আমার জমি জোরপূর্বক দখল করে নিতে চাই। এই ঘটনার পরের দিন বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিবাদীগণ তাদের লোকজন নিয়ে এসে আমি আমার ছেলে ও আমার ভাইয়ের উপরে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
স্থানীয় ব্যক্তিদের থেকে জানা যায়, প্রতিবেশী দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে হঠাৎ করে প্রতিপক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির সদস্যরা গুরুতর আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।###
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত